বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্ন শিপ Intern ship in private institutions 2024
বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘অডিট অ্যান্ড কমপ্লায়েন্স’ বিভাগে ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে বিবিএ বা এমবিএ পাস হতে হবে। বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের জন্য কেউ মনোনীত হলে তাঁর কর্মস্থল হবে গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটনের কারখানায়।






